Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি ফিনিক্স পাখির মতো, ভাঙতে পারেনি কেউ: মির্জা ফখরুল

বিএনপি ফিনিক্স পাখির মতো, ভাঙতে পারেনি কেউ: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনিক্স পাখির মতো বারবার ষড়যন্ত্র ও দমন-পীড়নের ভস্ম থেকে পুনর্জীবন লাভ করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ দেশে যা কিছু ভালো হয়েছে, তার পেছনে বিএনপির অবদান রয়েছে।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, যাদের কাল জন্ম হয়েছে, যারা একাত্তরে ভিন্ন অবস্থানে ছিল, তাদের জানা উচিত— বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। গুম-খুন করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা যারা করেছিল, তারাই আজ পালিয়ে বেড়াচ্ছে।

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি উল্লেখ করে তিনি বলেন, এ দল সংগ্রাম আর ত্যাগের মধ্য দিয়ে বর্তমান অবস্থানে এসেছে। একাত্তর সাল বিএনপিরও গর্বের ইতিহাস। ওয়ান-ইলেভেনের সময় যাকে নির্যাতন করে নির্বাসনে পাঠানো হয়েছিল, সেই তারেক রহমানই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। এখন সেই স্বপ্ন পূরণের সুযোগ এসেছে। তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার সময় এসেছে।

তিনি বলেন, আজ যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, সেটি দেশে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তিনিই। দীর্ঘ গণঅভ্যুত্থান, রক্ত ও ত্যাগের বিনিময়ে বিএনপি আজও কর্মসূচি পালন করছে।

ফখরুল বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতাকে অভিনন্দন জানিয়ে বলেন, তারাই ফ্যাসিবাদকে উৎখাত করেছে। বিএনপি অতীতের মতো আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সফল হবে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত