Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ৩১ আগস্ট ২০২৫

বিএনপি সরকারে এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপি সরকারে এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গঠন করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, দেশের সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক কাঠামোর সংস্কার সম্ভব হবে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে।

রোববার (৩১ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। তিনি আরও বলেন, আমাদের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন অভিযোগ করেন, নির্বাচন বিঘ্নিত করে গণতন্ত্র থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে রাখতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট দলকে সাহায্য করলেও তারা আমাদের স্বাধীনতাকে ভুল মনে করে। এরা দেশীয় ষড়যন্ত্রকারী।

তিনি আরও দাবি করেন, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে চেষ্টা চলছে। ভারতের লোকসভায় শেখ হাসিনার গুণগান করে তাকে আবার ক্ষমতায় আনার চেষ্টা করা হচ্ছে, বলেন হাফিজ উদ্দিন।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয়তাবাদী পতাকার মাধ্যমে একসময় জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটবে।

স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের কঠিন সময়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত