Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ১৬ জুলাই ২০২৫

মৌলিক সংস্কারে বাধা দিচ্ছে বিএনপি ও মিত্ররা: এনসিপির অভিযোগ

মৌলিক সংস্কারে বাধা দিচ্ছে বিএনপি ও মিত্ররা: এনসিপির অভিযোগ
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় মৌলিক সংস্কার সংক্রান্ত প্রস্তাব উঠলেই বিএনপি ও তাদের কিছু মিত্র দল আপত্তি জানিয়ে আলোচনা বাধাগ্রস্ত করছে—এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, মৌলিক সংস্কারের প্রশ্ন উঠলেই বিএনপির পক্ষ থেকে বাধা আসে। তাদের সঙ্গে আরও কয়েকটি দল ঐকমত্যের আলোচনাকে বাধাগ্রস্ত করছে। একটি গোষ্ঠী চাচ্ছে এসব বিষয় যেন আলোচনার মধ্যেই না আসে।

আখতার হোসেন জানান, সংসদের জন্য প্রস্তাবিত ‘প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)’ পদ্ধতি—যেখানে ১ শতাংশ ভোট পেলেও দলগুলো উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে—সে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে বিএনপি ও তাদের মিত্ররা। অথচ এনসিপির মতে, এতে ভিন্নমতের রাজনীতি ও অন্তর্ভুক্তিমূলক সংসদীয় কাঠামো প্রতিষ্ঠা সম্ভব।

এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাবে যেসব বিষয় রয়েছে তার মধ্যে আছে—

  • ক্ষমতার ভারসাম্য
  • প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ
  • রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি
  • প্রধান বিচারপতি নিয়োগ
  • উচ্চকক্ষ গঠন ও ভূমিকা
  • সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নিরপেক্ষ নিয়োগ
  • সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পরিবর্তনে গণভোট

আখতার হোসেন বলেন, সংস্কার মানে শুধু নমনীয় বিষয়ে একমত হওয়া নয়। আমরা চাই রাষ্ট্রের কাঠামোগত রূপান্তর। কিন্তু বিএনপিসহ কিছু দল এসব প্রশ্নে পিছিয়ে আসে এবং সংখ্যার অজুহাত দেয়। তারা বলে, সব মানতে হবে কেনো? এ মনোভাব প্রকৃত সংস্কারের অন্তরায়।

তিনি বলেন, সংবিধানের ৪৮, ৫৬, ১৪২ এবং ৫৮ ক অনুচ্ছেদগুলো নিয়ে উচ্চকক্ষে আলোচনার প্রয়োজন রয়েছে। পরিবর্তন করতে হলে গণভোটের পথ খুলে দিতে হবে। শুধু নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশ দিয়ে তা সম্ভব নয়।

আলোচনায় অংশ নেয়া দলগুলোর মধ্যে ছিলো বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, এনসিপিসহ মোট ৩০টি দল।

আলোচনার সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী মনির হায়দার। সভায় আরও উপস্থিত ছিলেন বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও মোহাম্মদ আইয়ুব মিয়া।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের