Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রশিবিরের হুঁশিয়ারি

‘বিএনপি নেত্রী নিলুফার ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা’

‘বিএনপি নেত্রী নিলুফার ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা’
ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যকে মিথ্যাচার আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি স্পষ্ট করে বলেছে, নিলুফার মনি তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ সতর্কবার্তা দেন।

প্রতিবাদ বার্তায় তারা বলেন, গত ১৮ সেপ্টেম্বর একটি টকশোতে নিলুফার চৌধুরী মনি দাবি করেছেন, আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে। শিবির নেতাদের মতে, এ বক্তব্য শুধু অসত্যই নয়, বরং দীর্ঘদিনের গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইকে অশ্রদ্ধা করার শামিল।

তারা আরও বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা—এটি আদালতের রায়েও প্রমাণিত। অথচ বিএনপি নেত্রীর বক্তব্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সীমাহীন অপরাধকে আড়াল করার চেষ্টা এবং শিবিরের সাংগঠনিক ইমেজ বিনষ্টের ষড়যন্ত্র।

যৌথ বিবৃতিতে ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, 

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনকালে ছাত্রলীগ ক্যাম্পাসে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, শিক্ষার্থী নির্যাতনসহ অসংখ্য অপরাধ করেছে। অথচ নিলুফার মনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপরাধকে দায়মুক্তি দিয়ে শিবিরকে অভিযুক্ত করেছেন।

শেষে ছাত্রশিবিরের শীর্ষ দুই নেতা বলেন, আমরা তার এই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা