Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ২২ সেপ্টেম্বর ২০২৫

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুর
ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অবশেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি দেশ ছাড়বেন।

রোববার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দলের দফতর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি দেশবাসীর কাছে নুরের সুস্থতার জন্য দোয়া চান। এ সময় জানান, নুরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন।

এর আগে চলতি মাসের শুরুতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

সংঘর্ষে আহত হয়ে সংকটাপন্ন অবস্থা

গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুর। দ্রুত হাসপাতালে নেয়ার পর তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়।

একপর্যায়ে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যায়। পরে গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় ফিরেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩