Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০২:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া: তাসনিম জারা

ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া: তাসনিম জারা
ফাইল ছবি

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া ও গালিগালাজের ঘটনাকে ‘অপমানের রাজনীতি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।

মঙ্গলবার রাতে দেয়া এক সোশ্যাল মিডিয়া পোস্টে তাসনিম জারা লিখেছেন, 

ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।

তিনি আরও উল্লেখ করেন, 

ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়বো। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা।

আরও পড়ুন <<>> আখতার হোসেনের ওপর হামলায় ক্ষোভ, দায়ীদের শাস্তির দাবি এনসিপির

তাসনিম জারা তার পোস্টে মর্যাদার রাজনীতির রূপরেখাও তুলে ধরেন। তার মতে,

  • একজন নাগরিক ঘুষ না দিয়েই সরকারি অফিসে সম্মান পাবেন।
  • একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন।
  • রাজনীতিবিদরা প্রভু নয়, বরং সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন।
  • একজন নারী রাস্তায়, বাসে বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না।
  • একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবেন না।
  • একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন কোন ভয় ছাড়াই।

তিনি আরও বলেন, 

আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।

এনসিপি নেতা আখতার হোসেনকে কেন্দ্র করে নিউইয়র্কে ঘটে যাওয়া এ ঘটনা ঘিরে প্রবাসী রাজনীতিতে উত্তেজনা দেখা দিয়েছে। তাসনিম জারার বক্তব্যকে দলীয় নেতাকর্মীরা ‘প্রতিবাদের বার্তা’ হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত