Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আখতার হোসেনের ওপর হামলায় ক্ষোভ, দায়ীদের শাস্তির দাবি এনসিপির

আখতার হোসেনের ওপর হামলায় ক্ষোভ, দায়ীদের শাস্তির দাবি এনসিপির
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনায় ক্ষোভ জানিয়েছে দলটি। নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে এনসিপির পক্ষ থেকে। একই সঙ্গে নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলের পদত্যাগসহ বেশ কিছু দাবি উত্থাপন করেছে তারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব দাবি জানান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের দেশ-বিদেশে হামলার টার্গেটে পরিণত করেছে। গোপালগঞ্জে পদযাত্রায় হত্যাচেষ্টা, উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বিদেশে হামলার চেষ্টা এবং সর্বশেষ নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনা এরই ধারাবাহিকতা বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সরকারের ভেতরের ফ্যাসিবাদী চক্র এসব হামলার মদদ দিচ্ছে। রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় ব্যর্থতার দায় সরকারের, আর সে দায় এড়িয়ে যাওয়া যাবে না। তিনি আরও বলেন, জামিনে মুক্তি পাওয়া আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে শহীদ পরিবার ও আহতদের হুমকি দিচ্ছে। এ অবস্থার অবসান ঘটাতে হলে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এনসিপি নেতারা সংবাদ সম্মেলনে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—

  • নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার
  • নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ
  • নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
  • জুলাই গণহত্যার স্বচ্ছ ও দ্রুত বিচার
  • দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধ তদন্ত ও বিচার

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। তিনি আহ্বান জানান, বিএনপিসহ সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

এ সময় তিনি আরও দাবি করেন, এনসিপি-কে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না দেয়ার জন্য বহুমুখী ষড়যন্ত্র চলছে। তরুণ প্রজন্মের উত্থান ঠেকাতে পুরনো ক্ষমতাকাঠামোর অভিভাবকরা সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে এনসিপি রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে। বিকাল পাঁচটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এ মিছিল জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে বাংলামোটরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—

‘আখতারের ওপর হামলা কেন, জবাব চাই দিতে হবে’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, আওয়ামী লীগ নো মোর’ এবং ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত ও আবদুল্লাহ আল-আমিন প্রমুখ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮