Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ৩ অক্টোবর ২০২৫

শিগগিরই আসনভিত্তিক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন

শিগগিরই আসনভিত্তিক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রীন সিগন্যাল’ দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এক আসনে একাধিক যোগ্য প্রার্থী

সালাহউদ্দিন আহমেদ বলেন, 

আমাদের প্রত্যেকটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছেন। শুধু দু’জন নয়, অনেক আসনে পাঁচ-সাতজন কিংবা তারও বেশি যোগ্য প্রার্থী রয়েছেন। তাই আমাদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রার্থী নির্বাচন করতে হচ্ছে। বর্তমানে জেলা ও বিভাগভিত্তিক পর্যায়ে আমরা এ কাজ চালাচ্ছি।

তিনি আরও বলেন, 

খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজের জন্য গ্রীন সিগন্যাল দেয়া হবে। তবে অফিসিয়াল প্রার্থীর তালিকা তফসিল ঘোষণার পরই আইনানুগভাবে পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে মনোনয়ন দিয়ে চূড়ান্ত করা হবে।

ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে

আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন জানান, সম্ভাব্য সব প্রার্থীর কাছেই বার্তা পৌঁছে দেয়া হয়েছে যে তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবেন। তিনি বলেন, যাকেই প্রার্থী করা হবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—এমন ম্যাসেজ আমরা সবাইকে দিয়েছি।

বিএনপির শীর্ষ পর্যায়ের এ নেতার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দল ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রার্থী চূড়ান্তকরণের কাজ প্রায় শেষের পথে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান