Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাজনীতিতে মেধাবীদের সমাহার চায় বিএনপি: সালাহউদ্দিন

রাজনীতিতে মেধাবীদের সমাহার চায় বিএনপি: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের রাজনীতিকে মেধাবীদের নেতৃত্বে এগিয়ে নিতে চায় তার দল। তিনি বলেন, রাজনীতির সমস্ত ক্ষেত্রে আমরা মেধাবীদের সমাহার করতে চাই—যারা দেশ ও জাতি গঠনে সুদূরপ্রসারী চিন্তা করবে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতির বাইরে এনে নতুনভাবে উন্নয়ন করা প্রয়োজন। ফুটবল, ক্রিকেট, হকি সহ সব ধরনের খেলাধুলার সার্বিক উন্নয়নে বিএনপি পরিকল্পনা নিয়েছে। ভবিষ্যতে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত খেলার মাঠ, ইনডোর ও আউটডোর গেমসের সুযোগ-সুবিধা তৈরি করা হবে।

তিনি আরও বলেন, খেলাধুলায় অংশগ্রহণ তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। এতে তাদের মনোযোগ ইতিবাচক দিকে যায় এবং অপরাধপ্রবণতা হ্রাস পায়। তার মতে, যেখানে খেলার মাঠ ও গ্রন্থাগার বেশি থাকে, সেখানে অপরাধের হার তুলনামূলকভাবে কম হয়।

দেশে খেলার মাঠের সংকট তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে উপজেলা পর্যায়ে অন্তত একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠা করা হবে। এর ফলে স্থানীয় পর্যায়ের মেধাবী খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে উঠে আসতে পারবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ