Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১২, ৭ আগস্ট ২০২৫

শরিয়তবিরোধী কোনও আইন বাংলাদেশে প্রণীত হবে না: সালাহউদ্দিন 

শরিয়তবিরোধী কোনও আইন বাংলাদেশে প্রণীত হবে না: সালাহউদ্দিন 
ছবি: সংগৃহীত

বাংলাদেশে কোরআন-সুন্নাহর পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, 

বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে ইসলাম, কোরআন এবং সুন্নাহর বিরোধী কোনও আইন প্রণয়ন বিএনপি সরকার ক্ষমতায় এলে হতে দেবে না।

তিনি বলেন, আমরা চাই মাদরাসা শিক্ষার উন্নয়ন হোক, সম্প্রসারণ হোক। তবে সেটিকে কোনো দলীয় রাজনৈতিক অঙ্গনে পরিণত করতে চাই না। মাদরাসা শিক্ষাকে আমরা তার মৌলিক ধর্মীয় ও নৈতিক শিক্ষার ভিত্তিতে এগিয়ে নিতে চাই।

বিএনপি নেতার দাবি, ইসলামপন্থী ও অরাজনৈতিক সব গোষ্ঠীর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাচ্ছে তার দল। হেফাজতে ইসলামের নায়েবে আমীর, হাটহাজারী মাদরাসা, ছারছিনা দরবারসহ আলিয়া ধারার সব শীর্ষ আলেম-ওলামার সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের লক্ষ্য, ধর্মীয় বিভাজন নয়—সব মত ও সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তুলে বাংলাদেশ পরিচালনা করা,—বলেন সালাহউদ্দিন।

এদিকে একই দিনে নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। আগারগাঁওয়ে কমিশনের সংবাদ সম্মেলনে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটার শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী মাস থেকে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে ঘিরে বিএনপির ধর্মভিত্তিক ও অরাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে সক্রিয় যোগাযোগ আগামী দিনের কৌশলগত সমঝোতার ইঙ্গিত বহন করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত