Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: সালাহউদ্দিন আহমদ

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায় এবং এদেশে অংশগ্রহণমূলক নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি এসব মন্তব্য করেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে ঘোষিত সময়সীমার পর থেকে কিছু মহল বাধা দেয়ার চেষ্টা করছে। যারা এমন প্রচেষ্টা করবে, তাদেরকে জনগণ রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি এবং ভবিষ্যতেও পারবে না।

তিনি বলেন, বিএনপি কখনও চায়নি রাজনীতিকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হোক। সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো পরিচয় নেই। সবাই স্বাধীনভাবে নাগরিক হিসেবে তার ধর্মকর্ম পালন করবে। রাষ্ট্র সবাইকে নিরাপদ পরিবেশে উপাসনা ও প্রচার করার অধিকার নিশ্চিত করবে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি আরও উল্লেখ করেন, একটি দল তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। তবে বিএনপির নীতি স্পষ্ট—ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত