Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ১৫ অক্টোবর ২০২৫

মিরপুর অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক

‘কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে’— ফেসবুক পোস্টে আহ্বান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।

মিরপুর অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
ফাইল ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তারেক রহমান লিখেছেন,

বারবার এমন হৃদয়বিদারক দুর্ঘটনা আমাদের সমাজে গভীর দুঃখ ও অনিশ্চয়তার ছায়া ফেলে যায়। আমাদের অবশ্যই কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিয়ম মেনে কারখানা ও কর্মস্থল পরিচালনা করা এখন সময়ের দাবি, যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

তিনি আরও বলেন, এ দুর্ঘটনার পেছনে যদি অবহেলা বা নিয়ম লঙ্ঘনের কোনো প্রমাণ থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও স্বচ্ছ তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং সরকারের কাছে তাদের যথাযথ সহায়তা প্রদানের আহ্বান জানান।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে ঘটনাস্থলেই অন্তত ১৬ জনের মৃত্যু হয় এবং কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত কমিটি গঠন করে আগুনের উৎস ও দায় নির্ধারণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য