Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৪৮, ১৪ অক্টোবর ২০২৫

তদন্তের নির্দেশ

মিরপুরে আগুনে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

মিরপুরে আগুনে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিকেল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এ দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এ শোকের সময় তাদের পরিবারের পাশে আছি। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

এদিকে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম জানান, ভবনের ছাদে তালা লাগানো থাকায় অনেকেই বের হতে পারেননি, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। উদ্ধার হওয়া লাশগুলোর অধিকাংশই পুড়ে চেনার অযোগ্য হয়ে গেছে। সব লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন <<>> মিরপুর অগ্নিকান্ডে ১৬ লাশ উদ্ধার, নিখোঁজ বহু

তাজুল ইসলাম আরও বলেন, পোশাক কারখানার অংশের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে কেমিকেল গুদামের আগুন এখনও জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও কাজ করছেন।

ঘটনাস্থলে এখনও নিখোঁজ স্বজনদের খোঁজে ভিড় করছেন অসংখ্য মানুষ। অনেকে হাসপাতাল, আবার কেউ ঘটনাস্থলের সামনে অপেক্ষা করছেন প্রিয়জনের কোনো খোঁজের আশায়। ফায়ার সার্ভিস আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে দাহ্য রাসায়নিক পদার্থ মজুত ছিলো। প্রশাসনের নজরদারি না থাকায় এ ভয়াবহ দুর্ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে—ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ গুদামগুলো কীভাবে পরিচালিত হচ্ছে?

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু