Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ১৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৩৩, ১৯ অক্টোবর ২০২৫

পাঁচ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান শিক্ষকদের, ভুখা মিছিলের ঘোষণা

পাঁচ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান শিক্ষকদের, ভুখা মিছিলের ঘোষণা
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ভাতা মাত্র পাঁচ শতাংশ বাড়ানোর সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আজ (রোববার) দুপুরে শিক্ষাভবন অভিমুখে ‘ভুখা মিছিল’ অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ অক্টোবর) টানা অষ্টম দিনের মতো জাতীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা জানাচ্ছেন, সরকারের এ প্রজ্ঞাপন তাদের সঙ্গে ‘প্রহসন’ ছাড়া কিছু নয়। বাড়িভাড়া মাত্র ৫ শতাংশ বৃদ্ধি শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি ‘উপহাস’ বলে উল্লেখ করেছেন আন্দোলনকারীরা।

এর আগে সকালে অর্থ বিভাগ থেকে জারি হওয়া অফিস আদেশে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত আদেশে বলা হয়, এ ভাতা বৃদ্ধির ক্ষেত্রে ছয়টি শর্ত মানতে হবে।

কিন্তু শিক্ষক-কর্মচারীরা দাবি করছেন, সরকারের এ ঘোষণায় তাদের দীর্ঘদিনের দাবি উপেক্ষিত হয়েছে। তারা বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।

আন্দোলনরত শিক্ষক নেতা আবদুস সাত্তার বলেন, সরকার আমাদের দাবিকে গুরুত্ব না দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছে। ৫ শতাংশ বাড়িভাড়া মানে আমাদের সঙ্গে উপহাস করা। এ প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করছি।

এমপিওভুক্ত শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, ন্যায্য দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। তাদের অবস্থান ও অনশন কর্মসূচি আগামীকালও জাতীয় শহীদ মিনারে চলবে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা