Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ১৬ অক্টোবর ২০২৫

২০ শতাংশ বাড়ি ভাতার দাবিতে আন্দোলনের পঞ্চম দিন

দুপুরে ‘মার্চ টু যমুনা’ শিক্ষক-কর্মচারীদের

দুপুরে ‘মার্চ টু যমুনা’ শিক্ষক-কর্মচারীদের
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়ি ভাতা দেয়ার দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের ঘোষণা—দাবি আদায় না হলে আজ দুপুরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার পর থেকেই হাজারো শিক্ষক-কর্মচারী রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। তারা ‘২০ শতাংশ বাড়ি ভাড়া, দিতে হবে দিতে হবে’—স্লোগান দিতে দিতে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব আবুল বাশার বলেন, সরকারের সঙ্গে আমাদের দর-কষাকষি চলছে। বুধবার রাতে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, সেখানে ১০ শতাংশ বাড়ি ভাতা দেয়ার প্রস্তাব এসেছে। তবে আমরা ২০ শতাংশের নিচে যাবো না।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে শিক্ষক-কর্মচারীরা পূর্বঘোষণা অনুযায়ী যমুনা অভিমুখে মার্চ শুরু করবেন।

ময়মনসিংহ থেকে আসা শিক্ষক মেহেদী হাসান বলেন, সরকার আগে ২০ শতাংশ বাড়ি ভাতার প্রতিশ্রুতি দিলেও পরে মাত্র ৫০০ টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন দেয়। এটি অপমানজনক। সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি, তাই আমরা মাঠে নেমেছি।

শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না এবং রাজধানীতেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতিতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের