Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ১৫ অক্টোবর ২০২৫

ব্যারিকেড ভেঙ্গে শাহবাগ অবরোধ শিক্ষকদের

ব্যারিকেড ভেঙ্গে শাহবাগ অবরোধ শিক্ষকদের
ছবি: সংগৃহীত

২০ শতাংশ বাড়িভাড়া ও অন্যান্য ভাতাসহ কয়েক দফা দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ দখলে নেন।

শিক্ষকদের এ বিক্ষোভ শুরু হয় দুপুর ১২টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম শেষ হওয়ার পর। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে অগ্রসর হন। দুপুর ২টার দিকে পুলিশি বাধা অগ্রাহ্য করে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন, ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে মঙ্গলবার রাতে শিক্ষক নেতারা ঘোষণা দিয়েছিলেন, সরকার তাদের দাবি না মানলে বুধবার শাহবাগ অবরোধ করা হবে। রোববার (১২ অক্টোবর) থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অনেক শিক্ষক রাতভর শহীদ মিনারে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

রোববার সকালেও তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে চাইলে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকরা আন্দোলনে যোগ দেন এবং দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেন।

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা,
  • চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা,
  • শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারীদের জন্য উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ নির্ধারণ করা।

বর্তমানে প্রাথমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষকরা মাসিক গড়ে সাড়ে ১২ হাজার টাকা বেতন, এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। কিন্তু শিক্ষকরা এটিকে ‘প্রহসনমূলক’ বৃদ্ধি বলে প্রত্যাখ্যান করেছেন।

শিক্ষক নেতাদের অভিযোগ, সরকারি শিক্ষকরা ন্যূনতম সুযোগ-সুবিধা পেলেও এমপিওভুক্ত শিক্ষকরা ক্রমাগত অবহেলার শিকার হচ্ছেন। শিক্ষা ব্যবস্থার মান ধরে রাখতে হলে শিক্ষকদের জীবনমান নিশ্চিত করতে হবে—এ দাবি জানিয়ে তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

দেশজুড়ে বর্তমানে ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক ও ১ লাখ ৭০ হাজার কর্মচারী কর্মরত।

চলমান আন্দোলনের ফলে রাজধানীর একাধিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা চেষ্টা হলেও এখনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ