Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২১ অক্টোবর ২০২৫

জামায়াত-আ.লীগ একই মুদ্রার এপিঠ-ওপিঠ: সামান্তা শারমিন

জামায়াত-আ.লীগ একই মুদ্রার এপিঠ-ওপিঠ: সামান্তা শারমিন
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াত ও আওয়ামী লীগ গণমানুষের দল নয়—বরং তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, জামায়াত যদি মনে করে যে তারা ক্ষমতায় গেলে গণতন্ত্রের জন্য ভালো কিছু হবে, তবে তারা ভুল ভাবছে। জামায়াতের রাজনৈতিক সংস্কৃতি কখনোই গণতান্ত্রিক নয়, আর তাদের শাসন পদ্ধতি মানুষ ইতোমধ্যে দেখেছে।

তিনি আরও বলেন, 

ইতিপূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতকে ব্যবহার করেছে, আর এবার জামায়াত সে একইভাবে আওয়ামী লীগকে ব্যবহার করছে। এ দুই দলের মধ্যে এক ধরনের পারস্পরিক স্বার্থের সম্পর্ক আছে—যা দেশের গণতন্ত্র ও জনগণের স্বার্থের পরিপন্থী।

এনসিপির অবস্থান সম্পর্কে তিনি বলেন, 

জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে আমাদের রাষ্ট্রকর্ম, রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। এনসিপি জনগণের রাষ্ট্রচিন্তা, জবাবদিহিমূলক প্রশাসন ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে।

সাক্ষাৎকারে সামান্তা শারমিন আরও ইঙ্গিত দেন, জাতীয় ঐকমত্য প্রক্রিয়ার পর দেশে নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরি হচ্ছে, যেখানে ঐতিহ্যবাহী বড় দলগুলোর প্রভাব ক্রমেই কমছে এবং নাগরিকমুখী রাজনীতি নতুন করে জায়গা নিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত