Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ২০ অক্টোবর ২০২৫

পাল্টা বিবৃতিতে শিষ্টাচার বজায় রাখার আহ্বান

নাহিদের মন্তব্যে ক্ষুব্ধ জামায়াত

নাহিদের মন্তব্যে ক্ষুব্ধ জামায়াত
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলনকে ‘পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, নাহিদের এ ধরনের মন্তব্য ‘অপ্রত্যাশিত, অগ্রহণযোগ্য এবং রাজনৈতিক শিষ্টাচারবিরোধী।’

রোববার (১৯ অক্টোবর) রাতে এক যৌথ প্রতিক্রিয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান থেকে নাহিদ ইসলামের এ মন্তব্য অত্যন্ত দুঃখজনক। পিআর ইস্যুতে জামায়াতের আন্দোলন নিয়ে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি রাজনৈতিক পরিপক্বতার পরিচায়ক নয়।

জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, 

রাজনীতিতে পরস্পরের প্রতি শিষ্টাচার বজায় রাখা অত্যন্ত জরুরি। ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি বাংলাদেশের পুরনো সংস্কৃতি, যা আমরা পেছনে ফেলতে চাই। নতুন রাজনৈতিক ধারার জন্য দরকার ইতিবাচক মনোভাব ও পারস্পরিক সম্মান।

তিনি আরও বলেন, 

যখন কোনও ব্যক্তি বা দল নিজেদের অবস্থান হারায়, তখন তারা যে কোনও কিছু বলতেই পারে। কিন্তু যারা আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে, তাদের কাছ থেকে দায়িত্বশীলতা ও সৌজন্যবোধ প্রত্যাশিত।

এনসিপির উদ্দেশে তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার থেকে তাদের আরও ইতিবাচক ভূমিকা নেয়া উচিত ছিলো। দায়িত্বশীল রাজনীতির জায়গা থেকে এমন মন্তব্য রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে শুভ নয়।

আরও পড়ুর <<>> জামায়াতের ‘পিআর আন্দোলন’ রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

এর আগে নাহিদ ইসলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দাবি করেন, জামায়াতের শুরু করা তথাকথিত পিআর আন্দোলন ‘একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’

তিনি অভিযোগ করেন, 

জামায়াত ও তার সহযোগীরা ‘ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাইনচ্যুত করতে’ এবং ‘জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে জাতীয় আলোচনাকে ভিন্ন খাতে সরিয়ে নিতে’ ইচ্ছাকৃতভাবে এ আন্দোলনের নকশা করেছে।

নাহিদের ভাষায়, জামায়াত কোনও সময় সংস্কার আলোচনায় অংশ নেয়নি, না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা গণতন্ত্র বা সংবিধান সংস্কারের কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি। বরং সংস্কারবাদের মুখোশে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটিয়েছে।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশের মানুষ এখন এ প্রতারণা বুঝে গেছে। তারা আর কোনো ছদ্মসংস্কারবাদী বা ষড়যন্ত্রকারী শক্তির দ্বারা প্রতারিত হবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি ও জামায়াতের মধ্যে পিআর ইস্যু নিয়ে এ বাকযুদ্ধ আগামী দিনগুলোতে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করতে পারে, বিশেষত ঐকমত্য কমিশনের সংস্কারপ্রক্রিয়া ঘিরে চলমান বিতর্কের প্রেক্ষাপটে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ