Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ৪ অক্টোবর ২০২৫

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াত: জামায়াত আমির

ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াত: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর আলফালাহ মিলনায়তনে সারা দেশ থেকে আগত আলেম ওলামাদের সঙ্গে দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে একটি মানবিক সমাজ গঠিত হয়নি। দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছেন শিক্ষিত সমাজের একটি অংশ। তিনি আরও বলেন, আল্লাহভীরু মানুষরা নেতৃত্বে এলে সমাজে শান্তি প্রতিষ্ঠা পাবে এবং মানবিক সমাজ গঠিত হবে।

জামায়াতের আমির আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং কোরআন ও সুন্নাহর আলোকে তাদেরকে পথ দেখানোর গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রিতির অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য