Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ৯ অক্টোবর ২০২৫

‘নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত’

‘নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত’
ছবি: সংগৃহীত

নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না—তাই সময়ক্ষেপণ না করে নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করা উচিত।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ডা. তাহের বলেন, গণভোট একটি সহজ নির্বাচন। এটি আগে অনুষ্ঠিত হলে জাতীয় নির্বাচনের ভিত্তি শক্ত হবে। তবে যদি নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করা যায়, তাহলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে কোনো বাধা থাকবে না।

সংলাপের আলোচনায় বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান অস্পষ্ট বলে মন্তব্য করেন জামায়াতের এ শীর্ষ নেতা। তিনি বলেন, 

বিএনপি একদিকে সংস্কারের কথা বলছে, আবার অন্যদিকে ‘নোট অব ডিসেন্ট’ দিচ্ছে। তাদের এখনই পরিষ্কার করতে হবে—তারা সংস্কার চায় কি না।

গণভোট ও নির্বাচনের ক্রম নিয়ে ডা. তাহের বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন দুটি ভিন্ন বিষয়। গণভোট আগে হওয়া দরকার, এরপর নির্বাচন হতে পারে। জুলাই সনদে উচ্চকক্ষের বিষয় আছে, তাই একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট হলে জনগণ উচ্চকক্ষ চায় কি না—তা স্পষ্টভাবে বোঝা যাবে না।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও অনেকেই ফলাফল সহজে মেনে নিতে পারেননি। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা ফেরাতে গণভোটকে আগে সম্পন্ন করা জরুরি।

ডা. তাহেরের মতে, গণভোটে জনগণের মতামত স্পষ্ট হলে জাতীয় নির্বাচনের পথও সুগম হবে, যা দেশের রাজনৈতিক অনিশ্চয়তা দূর করতে সহায়ক হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা