Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ২৬ নভেম্বর ২০২৫

বাউল শিল্পী আবুলের বিষয়ে দলটির ফের বিবৃতি

‘এনসিপি ইসলাম বা কোন ধর্মের বিরুদ্ধে নয়’

‘এনসিপি ইসলাম বা কোন ধর্মের বিরুদ্ধে নয়’
ফাইল ছবি

ধর্ম অবমাননার অভিযোগে কারাগারে থাকা বাউল শিল্পী আবুল সরকার ইস্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি ফের অবস্থান স্পষ্ট করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতের এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, সম্প্রতি তাদের ধর্ম ও সম্প্রীতি সেলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাউল আবুল সরকারের বক্তব্য এবং তার জামিনের দাবিতে মানববন্ধন করা ব্যক্তিদের ওপর হামলা দুটি আলাদা বিষয়। শিল্পীর কিছু বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে। এ কারণে তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তা বর্তমানে বিচারাধীন। এনসিপি এ প্রক্রিয়ায় বিচারকেই যথাযথ সমাধানের মাধ্যম মনে করছে। তাদের আগের বক্তব্য কখনোই বাউলের বক্তব্যকে বৈধতা দেয়ার উদ্দেশ্য ছিলো না।

এনসিপি আরও জানায়, যেকোনও গোষ্ঠী অহিংস উপায়ে রাজনৈতিক সভা বা মানববন্ধন করার অধিকার রাখে এবং তাদের ওপর বলপূর্বক বাধা বা হামলা রাজনৈতিক অধিকারের লঙ্ঘন। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, সাংস্কৃতিক বা আধ্যাত্মিক চর্চা আইনের মধ্যে থেকে রাষ্ট্রের নিরাপত্তা পাওয়া উচিত, কিন্তু ধর্ম অবমাননাকে মতপ্রকাশের অধিকার বলা হবে না।

এনসিপি বলেছে, তাদের অবস্থান ইসলাম বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে নয়। ধর্ম অবমাননা আইনত অপরাধ, এবং এর বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত। ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখা এনসিপির নীতি। ইসলামবিদ্বেষ বা ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে এনসিপির অবস্থান দৃঢ়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশের আলেমসমাজ যুগের পর যুগ শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক দাওয়াতের মাধ্যমে সমাজকে সংযমের পথে রেখেছে। এনসিপি এ ঐতিহ্যকে সমর্থন করে এবং আইন, ন্যায় ও সম্প্রীতির শাসনকে সমানভাবে গুরুত্বপূর্ণ মনে করে।

এনসিপি জানায়, কেউ অপরাধ করলে তার বিচার আদালত করবে, জনতা নয়। আইন হাতে তুলে নেয়া কখনও গ্রহণযোগ্য নয়। বিভ্রান্তি ছড়ানো রাজনৈতিক অপপ্রচার বলে নিন্দা জানিয়ে এনসিপি শান্তি, ন্যায়, সম্প্রীতি ও আইনের শাসনের রাজনীতিতে অটল থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক