Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭, ১৮ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতীকে নির্বাচন অংশগ্রহণের পথ প্রশস্ত

এনসিপি ও বাসদ (মার্কসবাদী) পেলো চূড়ান্ত নিবন্ধন

এনসিপি ও বাসদ (মার্কসবাদী) পেলো চূড়ান্ত নিবন্ধন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দুই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) নির্বাচন কমিশন (ইসি) থেকে চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে প্রকাশিত গেজেটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ইসি।

নিবন্ধন পাওয়ার ফলে দল দুটি এখন নিজেদের বরাদ্দপ্রাপ্ত প্রতীকেই জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। বুধবারের (১৮ নভেম্বর) সংলাপে দু'দলকেই আমন্ত্রণ জানিয়েছে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর কমিশন তিনটি দলকে নিবন্ধনের প্রাথমিক সিদ্ধান্ত দিলে ১২ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি দাখিলের সময়সীমা দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে এনসিপি ও বাসদ (মার্কসবাদী)–এর বিরুদ্ধে কোনও আপত্তি জমা পড়েনি। ফলে কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের নিবন্ধন চূড়ান্ত করে।

তবে বাংলাদেশ আম জণতা পার্টির ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। দলটির বিরুদ্ধে ১০ থেকে ১৫টি দাবি-আপত্তি জমা পড়ায় তাদের নিবন্ধন এখনও ঝুলে আছে। আবেদনগুলো পর্যালোচনা করছে নির্বাচন কমিশন। অভিযোগ নিষ্পত্তির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে ইসির একাধিক কর্মকর্তা।

নতুন নিবন্ধন পাওয়া দুই দলকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হলো। বিশেষ করে এনসিপি সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সক্রিয় প্রচারণা ও মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে আসছে। অন্যদিকে বাসদ (মার্কসবাদী) বরাবরই বাম রাজনৈতিক ধারার একটি ছোট হলেও সুসংগঠিত শক্তি হিসেবে পরিচিত।

নিবন্ধনপ্রাপ্তির মাধ্যমে দল দুটি এখন নির্বাচনি মাঠে পূর্ণাঙ্গ প্রস্তুতিতে নামার সুযোগ পেলো। আসন্ন নির্বাচনে তারা কতটা প্রভাব ফেলতে পারে—তা এখন সময়ের অপেক্ষা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন