Sobar Desh | সবার দেশ রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ১৩ নভেম্বর ২০২৫

জোটবদ্ধ নির্বাচনের পথও খোলা রাখলো এনসিপি: আখতার 

জোটবদ্ধ নির্বাচনের পথও খোলা রাখলো এনসিপি: আখতার 
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিলেও জাতীয় স্বার্থে প্রয়োজন হলে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনাও খোলা রেখেছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা নিজেদের সক্ষমতার ওপর ভর করে এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। তবে দেশ ও জাতীয় স্বার্থে যদি জোট নির্ভর নির্বাচনে যেতে হয়, সে পথও খোলা আছে।

আখতার হোসেন জানান, বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে, যদিও এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। তিনি বলেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখিনি। প্রয়োজনে জোটগতভাবেও অংশ নিতে পারি। দল ইতোমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে এবং প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। যাচাই-বাছাই শেষে দ্রুত প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে মন্তব্য করে এনসিপি নেতা বলেন, জুলাই সনদের মূল শক্তি হলো এর সঠিক বাস্তবায়ন। সরকার যদি এটি যথাযথভাবে কার্যকর করে, তাহলে চলমান রাজনৈতিক অচলাবস্থার সমাধান সম্ভব। অন্যথায় শুধু গণভোট কোনো স্থায়ী সমাধান দিতে পারবে না।

নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এমন একটি মানবিক রাষ্ট্র চাই, যেখানে প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের প্রকৃত সেবাদানকারী হিসেবে কাজ করবে। মানবিক মর্যাদার বাংলাদেশই আমাদের লক্ষ্য।

উত্তরাঞ্চলের বৈষম্যের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, উত্তরের মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের বঞ্চনার শিকার। আমরা চাই, এ অঞ্চলের মানুষ আত্মনির্ভরশীল হোক এবং নিজেদের ন্যায্য অধিকার নিজেরাই প্রতিষ্ঠা করুক। এনসিপি সব সময় এ সংগ্রামে জনগণের পাশে থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা