Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ২০ নভেম্বর ২০২৫

বিধান বাস্তবায়নে ইসির সক্ষমতা নিয়েও প্রশ্ন

নির্বাচনী প্রচারণায় ছবি ব্যবহারে কঠোরতা চায় এনসিপি

নির্বাচনী প্রচারণায় ছবি ব্যবহারে কঠোরতা চায় এনসিপি
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রচারণায় ছবি ব্যবহারের নিয়ম কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) কাছে। বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে অংশ নিয়ে দলটির নেতারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সমালোচনা তুলে ধরেন।

সংলাপে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা বলেন, দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি প্রচারণায় নিষিদ্ধ করার বিধানকে তারা স্বাগত জানায়। তিনি বলেন, 

এখন বিএনপির প্রধান খালেদা জিয়া। সুতরাং তারেক রহমান বা জিয়াউর রহমানের ছবি ব্যবহার হলে সে বিধান প্রয়োগ করে ব্যবস্থা নিতে হবে। এতে ইসির সক্ষমতা বোঝা যাবে।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জোটগত রাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট চাইতে হবে—এ নীতিতে ইসি যেনো অটল থাকে। তার ভাষায়, 

নিজের শরীর রেখে অন্যের জামা পরে যাওয়া ঠিক না। এখন নিজস্ব পরিচয়ে মানুষের কাছে যাওয়ার সুযোগ এসেছে।

তিনি আরও প্রস্তাব দেন, প্রতিটি রাজনৈতিক দলের জন্য একজন করে দায়িত্বশীল কর্মকর্তা নির্ধারণ করা হলে যোগাযোগ সহজ হবে এবং নির্বাচনসংশ্লিষ্ট কার্যক্রমও আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে।

ব্যয় সীমা ও প্রচারণার উপকরণের বাস্তবতা তুলে ধরে জহিরুল ইসলাম মুসা বলেন, প্রচারণার ক্ষেত্রে কাপড়ে বিলবোর্ড করার নিয়ম বাস্তবে কার্যকর নয়। ৫০ লাখ টাকার ব্যয়সীমায় একটি মানসম্মত বিলবোর্ড করতেই প্রায় ২০ লাখ টাকা লাগে। এতে দলগুলো অসম প্রতিযোগিতায় পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি মাইকের শব্দসীমা নিয়েও প্রশ্ন তোলেন। ৬০ ডেসিবল শব্দমাত্রা কীভাবে পরিমাপ করা হবে, সে যন্ত্র ইসির কাছে আছে কি না—সেটি জানতে চান তিনি। পাশাপাশি নির্বাচনের সময় অস্ত্র ও সন্ত্রাস নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও ইসিকে প্রশ্নবিদ্ধ করেন।

এনসিপির নেতারা তরুণ প্রার্থীদের সুযোগ তৈরির পাশাপাশি আগের মন্ত্রী-এমপি এবং নতুন প্রার্থীদের একই মঞ্চে বিতর্ক আয়োজনের প্রস্তাব দেন। যারা পেশিশক্তি, কালো টাকা বা অস্ত্রের প্রভাব দেখিয়ে ভোট নিয়ন্ত্রণ করে—তাদেরও সে বিতর্কে উপস্থিত করার দাবি করেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহার রোধে ইসিকে মেটা, টিকটকসহ প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে ইসির অন্য কমিশনার, কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি