Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ১৫ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:২৭, ১৫ নভেম্বর ২০২৫

৯ দিনে বিক্রি ১০১১ ফরম, সময় বাড়লো ২০ নভেম্বর পর্যন্ত

এনসিপিতে মনোনয়ন আবেদন উৎসব

এনসিপিতে মনোনয়ন আবেদন উৎসব
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন সংগ্রহে অভূতপূর্ব সাড়া পাচ্ছে। গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া ফরম বিক্রি মাত্র নয় দিনেই ছাড়িয়েছে এক হাজারের ঘর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পর্যন্ত দলটির মোট ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, চিকিৎসক, শিক্ষক, আলেম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনোনয়ন ফরম কিনতে আগ্রহ দেখাচ্ছেন। তার ভাষায়, মানুষের এ প্রবল আগ্রহই প্রমাণ করে আগামীর রাজনীতিতে এনসিপি বড় ভূমিকা রাখবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষের সাড়া এতটাই বেশি যে মনোনয়ন ফরম বিক্রির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি জানান, দলটির লক্ষ্যমাত্রা মোট তিন হাজার মনোনয়ন ফরম বিক্রি করা।

প্রাথমিক সময়সীমা ছিলো ১৩ নভেম্বর পর্যন্ত। তবে অতিরিক্ত চাপ ও আগ্রহের কারণে মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার সময়সীমা বাড়িয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার নিয়মও সহজ করা হয়েছে। যে কেউ অনলাইনে nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ ও জমা দিতে পারবেন। এছাড়া অফলাইনে ফরম সংগ্রহের জন্য দুটি পথ খোলা রয়েছে—সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে সংগ্রহ করা যাবে, অথবা দলের মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) কিংবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেও ফরম নেয়া যাবে।

মনোনয়ন সংগ্রহের এ গতি ও আগ্রহ—টানটান উত্তেজনা তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও। সামনের নির্বাচনে নতুন শক্তি হিসেবে এনসিপির উত্থান কতটা দৃশ্যমান হবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার