Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২৫ নভেম্বর ২০২৫

৩০০ আসনে প্রার্থী দেবে অ্যালায়েন্স

‘নতুন জোট’ গঠনের ইঙ্গিত এনসিপির

‘নতুন জোট’ গঠনের ইঙ্গিত এনসিপির
ফাইল ছবি

আসন্ন নির্বাচনের আগে দেশের রাজনীতিতে বড় ধরনের নতুন জোট গঠনের ইঙ্গিত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, খুব শিগগিরই এমন একটি নতুন রাজনৈতিক অ্যালায়েন্স আত্মপ্রকাশ করবে, যা ধর্মীয় ফ্যাসিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজবিরোধী রাজনৈতিক অবস্থানে ৩০০ আসনেই প্রার্থী দেবে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দুই দিনব্যাপী মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, কয়েক দিনের মধ্যেই দেশের মানুষ বিএনপি–জামায়াতের বাইরে আরেকটি নতুন জোট দেখতে পাবে। এ জোট জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কাজ করবে এবং সংস্কারপন্থি রাজনৈতিক শক্তিগুলোকে এক ছাতার নিচে আনবে।

তিনি আরও জানান, আসন্ন জোটটি হবে নারী অধিকারসমর্থক, আলেম-ওলামা ও সাধারণ মানুষের পক্ষে অবস্থান নেয়া একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো। উদ্দেশ্য—দেশে একটি স্বচ্ছ ও সুশাসনভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা।

সংবাদ সম্মেলনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে ভারত ও আওয়ামী লীগ। তার দাবি, জুলাই অভ্যুত্থানের পর প্রশাসন ভাগ-বাটোয়ারার মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে। কিন্তু কিছু মহল এখনো নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় ব্যস্ত।

তিনি বলেন, ভারত এবং আওয়ামী লীগের যেসব অর্থনৈতিক শক্তি জাতীয় পার্টির ওপর প্রভাব বিস্তার করে, তারা ভোটপ্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করতে পারে।

মতবিনিময় সভা শেষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা দাবি করেন—তারা একটি বিকল্প ও সংস্কারধর্মী জাতীয় শক্তি গড়ে তুলতে চান, যা দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরাচারবিরোধী নতুন রাজনৈতিক পথচলা শুরু করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন