Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১১, ৪ ডিসেম্বর ২০২৫

এয়ার এম্বুলেন্স দিবে কাতার

শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হতে পারে

শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হতে পারে
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে কাতার সরকার অফিসিয়ালি সম্মতি দিয়েছে। বৃহস্পতিবার সকালে এ অনুমোদনের খবর বিএনপিকে জানানো হয়েছে। ঢাকায় কাতার দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে খালেদা জিয়া ঢাকার বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত হলেও শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণের কারণে তাকে সিসিইউতে রাখা হয়েছে। তাঁর চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় অবস্থান করছেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন। সেখানে হাসপাতালে এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন। প্রায় চার মাস পর ৬ মে তিনি দেশে ফেরেন।

বিএনপির আবেদনের ভিত্তিতে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর অনুমতি দেওয়ায় বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পথ খোলা হলো। আগামী দিনে তার চিকিৎসা সংক্রান্ত পদক্ষেপ ও রুট পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

সবার দেশ/এফও

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি