Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৩, ১ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ারে নতুন অগ্রগতি

খালেদা জিয়ার চিকিৎসায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঢাকায়

খালেদা জিয়ার চিকিৎসায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঢাকায়
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার চিকিৎসা তদারকিতে সহায়তা করতে পাঁচ সদস্যের একটি আন্তর্জাতিক মেডিকেল টিম সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। হাসপাতালের প্রধান ভবনে প্রবেশের পরই তারা বর্তমানে দায়িত্ব পালন করা দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নতুন আসা টিমের সদস্যদের বেশিরভাগই চীনের নাগরিক। তারা খালেদা জিয়ার সামগ্রিক শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত মূল্যায়ন করবেন। মেডিকেল বোর্ডের ধারণা, বর্তমান শারীরিক জটিলতার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত জরুরি হয়ে পড়েছে। তাই সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করতে আন্তর্জাতিক টিমকে যুক্ত করা হয়েছে।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের যৌথ পর্যবেক্ষণেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে। নতুন এ টিম যুক্ত হওয়ায় চিকিৎসা ব্যবস্থায় নতুন দিক উন্মোচনের সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

রাজনীতির প্রেক্ষাপট পেরিয়ে জাতির চোখ এখন এভারকেয়ার হাসপাতালের দিকে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এই বিদেশি বিশেষজ্ঞ টিম কতটা ভূমিকা রাখবে—তা সময়ই বলে দেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান