Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৫, ২ ডিসেম্বর ২০২৫

চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া: ডা. জাহিদ

চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া: ডা. জাহিদ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শ গ্রহণ ও অনুসরণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৭ নভেম্বর থেকে সিসিইউতে থাকা খালেদা জিয়া এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করতে সক্ষম হচ্ছেন।

ডা. জাহিদ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি মায়ের চিকিৎসার প্রতিটি ধাপ নিজে পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের লাখো মানুষের দোয়া ও সহযোগিতায় বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যায়। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে গত রাত থেকেই এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। মঙ্গলবার সকালে দেখা যায়, হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে।
পুলিশ সদস্যরা সার্বক্ষণিক অবস্থান নিয়ে ভিড় নিয়ন্ত্রণ করছেন এবং হাসপাতালের আশপাশে অনাকাঙ্ক্ষিত উপস্থিতি ঠেকাচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচল এবং খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ দর্শনার্থী বা অপ্রয়োজনীয় ভিড় একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা নিয়ে বিএনপি নেতারা নিয়মিত তথ্য জানাচ্ছেন এবং দলের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে।

সবার দেশ/এফও 
 

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি