Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪০, ১ ডিসেম্বর ২০২৫

সংকটাপন্নন খালেদা জিয়া, নেয়া হয়েছে ভেন্টিলেশনে

সংকটাপন্নন খালেদা জিয়া, নেয়া হয়েছে ভেন্টিলেশনে
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুত্ব পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে। দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সোমবার (১ ডিসেম্বর) দুপুরে জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও জানান, চেয়ারপারসন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি জানাবেন। ফখরুল দোয়া চেয়ে বলেন, সবাই দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করবেন।

৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন, যার মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির সমস্যা। গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে চিকিৎসকরা তার যত্নে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং পরিবার ও দলের পক্ষ থেকে সবাই তার জন্য দোয়া করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান