Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ৩ ডিসেম্বর ২০২৫

সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইলেন

খালেদা জিয়া আলহামদুলিল্লাহ এখনও সারভাইভ করছেন: জামায়াত আমির

খালেদা জিয়া আলহামদুলিল্লাহ এখনও সারভাইভ করছেন: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছে তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন। বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি খালেদা জিয়ার প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

শফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার অবস্থা দেখে তার মনে কিছুটা স্বস্তি এসেছে। তিনি বলেন, 

আল্লাহতালার হাতে সবকিছু। তিনি জীবিতকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারেন, আবার মৃতপ্রায়কে জীবনও দিতে পারেন। বেগম খালেদা জিয়া আলহামদুলিল্লাহ এখনও সারভাইভ করছেন—আমরা আশা রাখি, দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, দুই চোখে দেখে আসতে পেরে আমার মনে সান্ত্বনা এসেছে। আবারও আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেনো খালেদা জিয়াকে ক্ষমা করেন, তার ওপর রহম করেন এবং সুস্থতার নেয়ামত দান করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্যদের ধৈর্যের সঙ্গে এ কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্যও দোয়া করেন।

জামায়াতের আমিরের আগে তিন বাহিনীর প্রধানরাও হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

উল্লেখ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক পরীক্ষার পর মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে রাখা হয়। ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এখনো তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন এবং প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি