Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:২০, ১৮ জানুয়ারি ২০২৬

ইসলামী আন্দোলনের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত: জামায়াত ‎

ইসলামী আন্দোলনের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত: জামায়াত ‎
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থাকার ঘোষণা দিলেও দলটির জন্য এখনও আলোচনার দরজা উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে যুক্ত হওয়ার সুযোগ এখনও আছে কি না—এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা সব সময় বলেছি, আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত। এখনও আমাদের সে একই বার্তা রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। এ বৈঠকে নির্বাচনি প্রচারণার সময়সূচি নির্ধারণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় রয়েছে। তিনি বলেন, ২২ তারিখ থেকে আমাদের নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হবে।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, আজকের বৈঠকে কোন জেলায়, কোন আসনে কখন দলীয় কার্যক্রম পরিচালিত হবে এবং কারা সেখানে উপস্থিত থাকবেন—এসব বিষয় নিয়ে একটি বিস্তারিত খসড়া পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, বৈঠকে জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহারও চূড়ান্ত করা হবে। নির্বাচনি কার্যক্রম শুরু হওয়ার পর সুবিধাজনক সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার জাতির সামনে উপস্থাপন করা হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের বিশেষজ্ঞ টিম একাধিক পলিসি পেপার প্রস্তুত করেছে। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত কীভাবে দেশ পরিচালনা করবে, তার বিস্তারিত রূপরেখা এসব নথিতে তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সদস্যরা আজ সেগুলো উপস্থাপন করছেন এবং বৈঠকে তা চূড়ান্ত করা হবে। পরবর্তী সময়ে এসব পলিসি পেপার দলের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা, সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। নির্বাচনের আগে সময় কম থাকায় দীর্ঘ আলোচনার মাধ্যমে আজকের বৈঠকেই সব এজেন্ডা চূড়ান্ত করার চেষ্টা চলছে।

অবশিষ্ট ৪৭টি আসন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে দলের একটি লিয়াজোঁ কমিটি কাজ করছে। তারা আলোচনা শেষে কোনও সিদ্ধান্তে পৌঁছালে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন