Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ২০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:২৯, ২০ জানুয়ারি ২০২৫

মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার তালেবুর রহমান।

কোন থানায় মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে, তা তিনি জানাতে পারেনি তিনি। তবে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ তার বিরুদ্ধে একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুই দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেফতার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

পাঁচ মাস পর ঢাকার সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতারের তথ্য দিলো পুলিশ। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ১৯৯১ সালে তিনি ঢাকা-৮ থেকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মীর শওকত আলীর কাছে এবং ২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ থেকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে পরাজিত হন।

১৯৮৮, ১৯৯৭ ও ১৯৯৯ সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচিত মহাসচিব ছিলেন। ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

২০২২ সালের ২৪শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে মোস্তফা জালাল মহিউদ্দিনকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত