Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬

দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ

দলীয় প্রধানদের বিটিভিতে ভাষণের সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি গণমাধ্যমে সংস্কার ও নীতিগত পরিবর্তন এসেছে। এরই অংশ হিসেবে দেড় দশক পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রাজনৈতিক দলের প্রধানদের জাতির উদ্দেশে ভাষণ প্রচারের সুযোগ দিচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে বিটিভিতে ভোট চাওয়ার উদ্দেশ্যে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ সম্প্রচার করা হবে। ইতিমধ্যে চারটি দলের চারজন শীর্ষ নেতার জন্য সময় বরাদ্দ করা হয়েছে।

বিটিভির সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার হবে।

পরদিন ৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচার করা হবে।

বিটিভির এক কর্মকর্তা বলেন, এ চার দলের বাইরে এখনও অন্য কোনও দলের পক্ষ থেকে ভাষণ সম্প্রচারের অনুরোধ জানানো হয়নি। অন্যান্য দলের চিঠি এলে তা বিবেচনা করা হবে।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিটিভিতে আগে রাজনৈতিক দলের প্রধানদের ভাষণ প্রচার করা হয়েছিলো। বিশেষ করে ২০০৮ সালে সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় এটি করা হয়েছিলো। তবে পরবর্তী তিনটি জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এ ধরনের ভাষণ প্রচার হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য