Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ব্যয়ভার সামলাতে না পারার দাবি

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না
ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

নির্বাচনের ব্যয় নির্বাহ করতে না পারায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন মান্না।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ এবং বগুড়া-২—এ দুই আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা; এর আওতায় রয়েছে সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার।

তিনি আরও লেখেন, নির্বাচন অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা বহন করা তার পক্ষে সম্ভব নয়। এ প্রেক্ষাপটে তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ