ঢাকা-৮ আসন
নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ৪ কর্মী আহত
ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শাহবাগ পশ্চিম থানার পরীবাগ মসজিদ সংলগ্ন ২১ নং ওয়ার্ডের ক্যাম্পে হঠাৎ কিছু সন্ত্রাসী প্রবেশ করে।
হামলাকারীরা বলে,
তোদের নেতা কেনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে? তোদের ক্যাম্প উড়িয়ে দেবো, কখনও অফিস করতে পারবে না, অফিস জ্বালিয়ে দেয়া হবে।
এরপর তারা ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায় এবং কিল, ঘুসি ও লাথি মারতে থাকে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা প্রতিরোধ করলে হামলাকারীরা কিছুক্ষণ ধ্বস্তাধস্তি চালিয়ে পালিয়ে যায়। হামলায় ৪ জন কর্মী আহত হন, যার মধ্যে ১ জন গুরুতর। গুরুতর আহত সুমন নামে ওই কর্মীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্যাম্পের কাছে গতকাল রাত ১১:৩০ মিনিটে ধানের শীষ প্রতীকের মির্জা আব্বাসের কর্মীরা এসে শ্লোগান দেয় এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছিলো।
মাহাবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান (এনসিপি), ‘সবার দেশ’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নির্বাচনী পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
সবার দেশ/কেএম




























