Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বদলে যাওয়া রাজনীতির সুঘ্রাণ পাচ্ছে দেশ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ধারাবাহিক রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় পৌঁছান তিনি।

সন্ধ্যায় ডা. শফিকুর রহমান-এর বাসায় সাক্ষাৎ শেষে রাত ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বেইলি রোডের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পরে রাত ৮টা ২৭ মিনিটে সার্কিট হাউস রোডে অবস্থিত নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান তিনি।

তারেক রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আখতার ও সার্জিস আলমসহ দলের কয়েকজন নেতা।

এর আগে সন্ধ্যা ৭টা ৯ মিনিটে জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠককে নতুন রাজনৈতিক সমীকরণের অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটসঙ্গীদের আরও তিনটি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।

দীর্ঘ দেড় দশক পর এমন বড় জয় দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সরকার গঠনের আগে বিভিন্ন দলের সঙ্গে এ ধরনের বৈঠক ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতা ও সম্পর্কের ইঙ্গিত বহন করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা