Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরা নিরাপদ হবে না 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বসতে রাজি: জয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বসতে রাজি: জয়
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকৃতি না দিলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে তার সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত।

ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি–কে দেয়া এক সাক্ষাৎকারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়ে জয় বলেন, তিনি সবসময় আলোচনায় বিশ্বাস করেন। তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক—আমি আলোচনার পথেই বিশ্বাস করি। এটাই আমার কৌশল, বলেন তিনি।

ত্রয়োদশ নির্বাচনের ফলাফল জাতিসংঘসহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও জয় নির্বাচনটিকে ‘প্রহসন’ আখ্যা দেন। তার দাবি, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং প্রগতিশীল শক্তিগুলোকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এমনভাবে নির্বাচন আয়োজন করা হয়েছে যাতে বাংলাদেশ জামায়াতে ইসলামি তাদের জনসমর্থনের তুলনায় বেশি প্রভাব পায়।

তিনি প্রশ্ন তোলেন, দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তির একটি নিষিদ্ধ থাকা অবস্থায় নির্বাচন কীভাবে গ্রহণযোগ্য হতে পারে। উদাহরণ টেনে বলেন, যুক্তরাজ্যে যদি প্রধান দুই দলের একটি নিষিদ্ধ থাকতো, সেটিও একই রকম অগ্রহণযোগ্য হতো।

আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত নিষিদ্ধ প্রসঙ্গে জয় বলেন, সরকার সরাসরি নিষিদ্ধ করেনি; আদালতের রায়ের কারণে দলটি নির্বাচনে অংশ নিতে পারেনি। তিনি দাবি করেন, গঠনতন্ত্র সংশোধন করলে দলটি পুনরায় নির্বাচনে অংশ নিতে পারতো।

আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনে কারচুপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। তার মতে, গত তিন নির্বাচনের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিলো।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যদি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মূল্যায়ন করেন, সেটি গ্রহণ করবেন কিনা—এ প্রশ্নে জয় বলেন, না, মেনে নেয়া যায় না। তার দাবি, দেশে অবস্থানরত অল্পসংখ্যক বিদেশি পর্যবেক্ষক সরকারের তত্ত্বাবধানে চলাচল করছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূল নয়। ফলে তারা কতটা স্বাধীনভাবে পর্যবেক্ষণ করতে পেরেছেন, সে বিষয়ে সন্দেহ রয়েছে।

দেশে ফেরার বিষয়ে জয় বলেন, তিনি অবশ্যই ফিরবেন। তার মন্তব্য, তারেক রহমান, যিনি একসময় দণ্ডিত ছিলেন, এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী—এসব পরিস্থিতি চিরস্থায়ী হয় না।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, তার বিশ্বাস একদিন তিনি ফিরবেন। তবে বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরা নিরাপদ হবে না বলেও মন্তব্য করেন জয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা