Sobar Desh | সবার দেশ কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫২, ১৬ এপ্রিল ২০২৬

উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম মামলায় জড়ানো হয়েছে- দাবি জামায়াতের

‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’

‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দরবার প্রধান পীর আব্দুর রহমান হত্যাকাণ্ডে দলীয় কোনও নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, এ ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নেতাদের নাম মামলায় জড়ানো হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া শহরে জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে দলের দৌলতপুর উপজেলা শাখা। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন।

তিনি বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ খাজা আহমেদকে পরিকল্পিতভাবে এ হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। তার ভাষ্য, খাজা আহমেদ এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

মাওলানা বেলাল উদ্দিন দাবি করেন, খাজা আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে তাকে মামলায় ফাঁসিয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াত সব ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধী এবং পীর আব্দুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে তার নিন্দা জানায়। তার দাবি, হামলার সময়কার ভিডিও ফুটেজে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকে দেখা গেছে, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় দলটি।

জামায়াত নেতা অভিযোগ করেন, অতীতের মতোই রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে, যা বর্তমান বাংলাদেশের মানুষ মেনে নেবে না।

গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় একটি দরবার শরিফে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ ঘটনায় দরবারের প্রধান পীর আব্দুর রহমান নিহত হন।

ঘটনার পর সোমবার রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোহাম্মদ খাজা আহমেদকে প্রধান আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

নিহত পীর আব্দুর রহমান ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মরহুম জেসের মাস্টারের ছেলে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে
ইরানের ১০০ বিলিয়ন ডলার আটকে আছে যেখানে!
হাম ও উপসর্গে এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু