Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩, ১১ জুন ২০২৬

আপডেট: ১৫:২২, ১১ জুন ২০২৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যপদ পেলেন ৩৮ সাংবাদিক

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যপদ পেলেন ৩৮ সাংবাদিক
ফাইল ছবি

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) ৩৮ জন সাংবাদিককে ছয় মাসের জন্য অস্থায়ী সদস্যপদ প্রদান করেছে। সদস্য বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৮ জুন ২০২৬ অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ফোরামের সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্রের ০৯.১ ও ০৯.২ ধারা অনুযায়ী নির্বাচিত ৩৮ জন সাংবাদিককে অস্থায়ী সদস্যপদ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন সদস্যদের আগামী ১৩ জুন ২০২৬ (শনিবার) এর মধ্যে ১ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে সদস্যপদের চিঠি গ্রহণ করতে হবে।

নতুন সদস্যদের মধ্যে বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. জাহাঙ্গীর হোসেন বাবু, সবার দেশের নির্বাহী সম্পাদক মো. আবু ইউসুফ, ডেইলি স্টারের সহকারী সম্পাদক শিরিন সুলতানা, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ঐশী গোস্বামী, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার শফিউদ্দিন কাইয়ুম শাওন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চিফ ফটো সাংবাদিক ইয়াসিন বাবুল, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. শাহজালাল উজ্জল, যমুনা টিভির সাব-এডিটর রাব্বি হোসেন এবং ঢাকা স্ট্রিমের সহকারী বার্তা সম্পাদক মো. মাইনুল ইসলাম (মাইনুল শাহিদ)।

এছাড়া তালিকায় আরও রয়েছেন সময় টিভির সিনিয়র সহ-সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার মো. আমিনুল ইসলাম মজুমদার, দৈনিক সমকালের রিপোর্টার মো. রবিউল হোসাইন, দৈনিক আমার দেশের সহ-সম্পাদক মহিউদ্দিন, বাংলা নিউজের সহ-সম্পাদক আজহারুল ইসলাম সরকার, এনপিবি নিউজের বিশেষ প্রতিনিধি ফারজানা আক্তার মনি, দেশ টিভির সিনিয়র ক্যামেরাম্যান মো. উজ্জল হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বার্তা সম্পাদক মোহাম্মদ মহিন উদ্দিন স্বপন এবং একাত্তর টিভির রিপোর্টার ফারুক হোসেন মজুমদার।

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কুমিল্লার সাংবাদিকদের পেশাগত, সামাজিক ও সাংগঠনিক উন্নয়নে কাজ করে আসছে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সিজেএফডি সূত্রে জানা গেছে, অস্থায়ী সদস্যপদের মেয়াদ শেষে গঠনতন্ত্র অনুযায়ী তাদের কার্যক্রম মূল্যায়ন করে স্থায়ী সদস্যপদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খুলনা সিটি মেডিক্যালের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা-বার্না বয়
মেট্রোরেলের নিচে পশুর হাট, ক্ষতি ৩০ লাখ টাকা
‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে জামায়াতের বিক্ষোভ
উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বাজেট: নাহিদ ইসলাম
তামাকপণ্য সস্তা হওয়ার শঙ্কা, হাতছাড়া হবে হাজার কোটি টাকার রাজস্ব
অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডেতে ইতিহাস গড়লো বাংলাদেশ
৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
হরমুজ প্রণালি ফের বন্ধ করলো ইরান
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যপদ পেলেন ৩৮ সাংবাদিক
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু আজ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত ইরানের
ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান উড়িয়েছেন পাইলট
বিএনপি নেতার বাড়িতে মলমূত্র নিক্ষেপ করলো আওয়ামীকর্মীরা
মমতার কংগ্রেসে ফেরার জোর গুঞ্জন! সোনিয়ার সঙ্গে বৈঠক