Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ১৭ মার্চ ২০২৬

বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি

বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তা সরাসরি জানাতে বলেছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি সতর্ক করে জানিয়েছেন, প্রমাণ মিললেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

আইজিপি বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কে যানজট কমাতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় পুলিশ কর্মকর্তারা টার্মিনালে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন।

পুলিশের এ উদ্যোগে ঈদযাত্রা আরও শৃঙ্খলাপূর্ণ ও ভোগান্তিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অল্পের জন্য প্রাণে বাঁচলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত—ইসরায়েলের দাবি
কৃষকের হাসিই উন্নয়নের শর্ত: প্রধানমন্ত্রী
বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: আইজিপি
৩০ ঘণ্টা ধরে পুড়ছে মার্কিন রণতরি, বিপর্যস্ত ক্রুরা
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
জ্বালানি ঘাটতির শঙ্কায় শ্রীলঙ্কায় সপ্তাহে তিন দিনের ছুটি
লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত
২০ বছর পর নিয়োগের সুযোগ পাচ্ছেন ৩৩০ পুলিশ
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা উদ্বোধন প্রধানমন্ত্রীর
আজ থেকে শুরু সাত দিনের ঈদ ছুটি
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল
শার্শায় পশুখাদ্যে ভেজাল, ৫০ হাজার টাকা জরিমান
শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে উদ্বিগ্ন পশ্চিমা মিত্ররা
সরকার ভুল পথে হাঁটলে পথ দেখাবে এনসিপি: নাহিদ ইসলাম
বিপদে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে কেউ আসে না, আক্ষেপ ট্রাম্পের
রিকশাচালক ‘হত্যা’ গুজবে শপিং মলে ভাঙচুর, গ্রেফতার ১২