Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৪, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৪:২৫, ১৭ মার্চ ২০২৬

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীবাসীর যাতায়াতে বড় একটি তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের দিন রাজধানীর বহুল ব্যবহৃত মেট্রোরেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে স্বস্তির খবর হলো—ঈদের পরদিন থেকেই আবার আগের সূচি অনুযায়ী চালু হবে মেট্রোরেল চলাচল।

সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএল জানায়, ঈদুল ফিতরের দিন ছাড়া অন্য সব দিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে। অর্থাৎ ঈদের ছুটির পুরো সময়জুড়ে যাত্রীদের জন্য বড় কোনও বিঘ্ন থাকছে না, শুধুমাত্র ঈদের দিনটিই ব্যতিক্রম।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব অনুযায়ী, ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি যুক্ত হয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

দীর্ঘ এই ছুটিতে অনেকেই রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন। আবার ঈদের পর কর্মস্থলে ফেরার সময় মেট্রোরেল চালু থাকায় নগরবাসীর যাতায়াত কিছুটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ