Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:৩১, ১৪ জানুয়ারি ২০২৬

জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল

জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ক্ষমতায় এলে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো তরুণদের হত্যার বিচার এ দেশের মাটিতেই হতে হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানান মির্জা ফখরুল।

পোস্টে তিনি লিখেছেন, ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর স্ত্রীসহ সেখানে উপস্থিত ছিলেন তিনি। এ সময় এক তরুণ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তার কাছে এগিয়ে এসে বলেন, ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি।’ উত্তরে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ।’

ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব আরও লেখেন, হাদি ছিলো একদম তরুণ, গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়া একজন সচেতন নাগরিক। নির্বাচন নিয়ে যার মধ্যে ছিলো উচ্ছ্বাস এবং যে সক্রিয়ভাবে প্রচারণায় যুক্ত ছিলো। অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, শুধু হাদি নয়, মুবাসসির, সাম্যসহ গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো প্রতিটি হত্যার বিচার এ দেশের মাটিতেই হতে হবে। তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, এ বিচার অবশ্যই হবে, ইনশাআল্লাহ।

বিএনপি নেতাদের মতে, হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করে দেয়া এ বক্তব্য দলের গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অবস্থানকে আরও স্পষ্ট করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ