Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

রাওয়ালপিন্ডিতে আলোচনার ঝড়

বয়স ৭০ বনাম ২২, প্রেমের টানে বিয়ে

বয়স ৭০ বনাম ২২, প্রেমের টানে বিয়ে
ছবি: সংগৃহীত

বয়সের পার্থক্য ৪৮ বছর। তবু সে ব্যবধানকে তুচ্ছ করে ৭০ বছর বয়সী হাকিম বাবর বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরের চাকলালা এলাকায়। বিয়ের পর থেকেই এ দম্পতিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অসম বয়সের এ বিয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তাদের বাড়িতে ভিড় জমান। সাক্ষাৎকারে বৃদ্ধ বর হাকিম বাবর সমালোচকদের জবাব দিয়ে বলেন, বয়স শুধু একটি সংখ্যা—মানুষের মনটাই আসল। তার দাবি, মানসিকভাবে তরুণ থাকাই বড় কথা।

তিনি আরও জানান, তার সদ্য বিবাহিত স্ত্রী আগে বিবাহিত ছিলেন এবং পরে বিবাহবিচ্ছেদ হয়েছে। একজন ডিভোর্সি নারীকে বিয়ে করা ধর্মীয়ভাবে বৈধ এবং সম্মানজনক বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, আমি কোনও অনৈতিক কাজ করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেনো? যারা আমাদের সমালোচনা করছে, তাদের অনেকেই সম্পর্কে জড়িয়ে প্রতারণা করে, কিন্তু বিয়ের দায়িত্ব নেয় না।

তরুণী স্ত্রীও স্বামীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তার মতে, সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনও বাধা হতে পারে না। তিনি বলেন, কারও মধ্যে প্রকৃত ভালোবাসা খুঁজে পেলে দেরি না করে বিয়ে করাই উত্তম।

এদিকে, বিয়ের পর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন হাকিম বাবর। তিনি বলেন, আগামী ঈদুল ফিতরের পর স্ত্রীকে নিয়ে সৌদি আরব গিয়ে ওমরাহ পালন করবেন। এরপর তারা ইউরোপের দেশ নেদারল্যান্ডস ভ্রমণের পরিকল্পনা করেছেন।

ঘটনাটি নিয়ে পাকিস্তানজুড়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে ব্যক্তিগত স্বাধীনতার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ বয়সের বিশাল ব্যবধানকে প্রশ্নবিদ্ধ করছেন। তবে সব আলোচনা-সমালোচনার মাঝেও নিজেদের সিদ্ধান্তে অনড় এ দম্পতি।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কানাডার নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি
যুক্তরাষ্ট্র-ইরানকে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব পাকিস্তানের
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে হরমুজ পেরোল চীনা ট্যাংকার
দাউদকান্দিতে ট্রাক খাদে, নিহত ৭
বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল
হরমুজে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে না ন্যাটো
ব্যাংকিং খাতে ‘লুটেরাদের পুনর্বাসন’ হচ্ছে: টিআইবি
ইরানি বেসামরিকদের হুমকি দিয়ে ট্রাম্প ভুল করেছেন
বিএনএসবির কমিটি ভেঙে নিজেকে চেয়ারম্যান ঘোষণা এমপির
ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পকে কড়া বার্তা চীনের
পুলিশ সংস্কারে কমিশন গঠনের পথে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নববর্ষের শুভেচ্ছায় ঐক্যের আহ্বান জামায়াত আমিরের