Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৭, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:০৮, ২৫ নভেম্বর ২০২৬

বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী

বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার সুযোগ তৈরি করতেই তার বিশেষ নিরাপত্তাব্যবস্থা প্রত্যাহার করা হয়েছিলো বলে দাবি করেছেন ছেলে ও দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার এ মন্তব্যে ১৯৯১ সালে রাজীব গান্ধী হত্যাকাণ্ডের আগে নিরাপত্তা প্রত্যাহার নিয়ে দীর্ঘদিনের বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন রাহুল গান্ধী। এতে তার মা সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে ২৪ মিনিটের কথোপকথন তুলে ধরা হয়। সেখানে বাবার নিরাপত্তা প্রত্যাহারের প্রসঙ্গ টেনে রাহুল দাবি করেন, এটি কোনও সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত ছিলো না। বরং রাজীব গান্ধীকে হত্যার সুযোগ তৈরি করতেই তার বিশেষ নিরাপত্তা তুলে নেয়া হয়েছিলো।

কথোপকথনে সোনিয়া গান্ধী ১৯৯১ সালে বিহারে নির্বাচনী প্রচারণার সময়কার একটি ঘটনার স্মৃতিচারণ করেন। সে সময় রাহুল গান্ধীর বয়স ছিলো ২০ বছর। বাবার সঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে একপর্যায়ে পাথর নিক্ষেপের মুখে পড়েন তিনি।

ওই ঘটনার পর বাড়িতে ফিরে মাকে বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন রাহুল। তিনি সতর্ক করে বলেছিলেন,

বাবার নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না করা হলে শিগগিরই হয়তো তাকে বাবার শেষকৃত্যে অংশ নিতে হতে পারে।

রাহুলের বক্তব্য অনুযায়ী, বাবার নিরাপত্তা নিয়ে তার আশঙ্কা শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয়েছিলো। তার দাবি, রাজীব গান্ধীর বিশেষ নিরাপত্তাব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্তের পেছনে উদ্দেশ্য ছিলো তাকে হত্যার সুযোগ তৈরি করা।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ভিপি সিংয়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আইনি কারণ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিশেষ সুরক্ষা গোষ্ঠীর (এসপিজি) নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এরপর ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে নির্বাচনী জনসভায় অংশ নিতে গিয়ে আত্মঘাতী বোমা হামলার শিকার হন তিনি।

শ্রীলঙ্কাভিত্তিক সশস্ত্র সংগঠন এলটিটিইর (লিবারেশন টাইগার্স অব তামিল ইলম) এক নারী আত্মঘাতী হামলাকারীর বিস্ফোরণে রাজীব গান্ধীসহ বহু মানুষ নিহত হন। ভারতের ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডের অন্যতম আলোচিত ঘটনা হয়ে রয়েছে এ হামলা।

রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর থেকেই তার নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। তবে রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যে সাড়ে তিন দশক আগের সে ঘটনা এবং নিরাপত্তা প্রত্যাহারের পেছনের কারণ নিয়ে বিতর্ক আবারও সামনে এসেছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল
থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
যুদ্ধ বন্ধে ইরানের যেকোনও শর্ত মানতে রাজি ৫৫% মার্কিনি
৮ কোটি ভোটেও সেরা ৩০-এ ঠাঁই হলো না মাহির
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বর থেকে
টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী