Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:৩০, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ০১:৩১, ৩১ আগস্ট ২০২৫

টি-টোয়েন্টিতে সমান ১৩ ফিফটি

সাকিবের রেকর্ডে লিটনের ভাগ

সাকিবের রেকর্ডে লিটনের ভাগ
ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (৩০ আগষ্ট) রাতটা ছিলো লিটন দাসের ঝলমলে। মাত্র ২৬ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে বাংলাদেশকে এনে দিলেন ৮ উইকেটের জয়। এর সঙ্গে ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসানের রেকর্ড—টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক অর্ধশতক এখন সাকিব ও লিটনের যৌথ দখলে, দুজনেরই ফিফটি ১৩টি করে।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড ছিলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে এবার সাকিবের পাশে নিজের নাম লিখলেন বাংলাদেশ দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাশ।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ । দুই ওপেনারের সাথে টপ অর্ডারে অধিনায়ক লিটন আর সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৩৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠে ছাড়ে স্বাগতিকরা। তবে এমন জয়ের দিনে মাত্র ২৬ বলে ফিফটি করে নতুন মাইলফলক স্পর্শ করেন লিটন দাস। ২৯ বলে ৫৪ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে ৬টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন টাইগার অধিনায়ক।

আজ ২৬ বলে ফিফটি স্পর্শ করা লিটনের এটি টি-টোয়েন্টিতে ১৩তম ফিফটি। ঝড়ো ফিফটি হাঁকিয়ে সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন। টি-টোয়েন্টিতে এতদিন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফিফটির মালিক ছিলেন সাকিব। তারও অর্ধশতক ছিল ১৩টি।

অবশ্য ১৩টি ফিফটি করতে সাকিবকে খেলতে হয়েছে ১২৯টি ম্যাচ। অন্যদিকে লিটন এ রেকর্ড স্পর্শ করে ফেলেছেন ১০৮তম ম্যাচেই।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই লিটনের ঝোড়ো ইনিংস শুধু রেকর্ডে নয়, জয়েও বড় অবদান রেখেছে। অধিনায়ক হিসেবে তার এ পারফরম্যান্সে বাংলাদেশ এগিয়ে গেলো তিন ম্যাচের সিরিজে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত