Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২৫ জানুয়ারি ২০২৬

সিদ্ধান্ত বিসিবির

জাতীয় দলে ফিরছেন সাকিব!

জাতীয় দলে ফিরছেন সাকিব!
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য আবারো বিবেচনায় আনা হচ্ছে সাকিব আল হাসানকে। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভার পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আমজাদ হোসেন বলেন, বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, সাকিব আল হাসানের ফিটনেস, উপস্থিতি ও খেলার সক্ষমতা থাকলে তাকে পরবর্তী সিলেকশনের জন্য বিবেচনা করা হবে। যদি সাকিব অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান, প্রয়োজনমতো বোর্ড এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) প্রদান করবে।

এছাড়া, বিসিবি তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে। সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সরকারের সঙ্গে সমন্বয় করবে।

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ক্রিকেট অপারেশনসের আলোচনায় বোর্ডের পরিকল্পনায় ২৭ জন চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকায় সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। সাকিব আগ্রহ প্রকাশ করেছেন এবং বোর্ড তার খেলার জন্য চেয়েছে। তার ব্যক্তিগত আইনগত বিষয়গুলো সরকার পরিচালনা করবে। আমরা বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করেছি যে সাকিবকে দলের মধ্যে ফেরানো হবে।

এ সিদ্ধান্ত সাকিবের জাতীয় দলে ফেরার পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে, যা বাংলাদেশের ক্রিকেটে অভিজ্ঞ এ অলরাউন্ডারের উপস্থিতি নিশ্চিত করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা