Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ১৯ মে ২০২৫

ছয় মাস পর ফিরেই হতাশাজনক প্রত্যাবর্তন

সাকিবের ‘গোল্ডেন ডাক’

সাকিবের ‘গোল্ডেন ডাক’
ছবি: সংগৃহীত

ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের মঞ্চ ছিলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কিন্তু প্রত্যাশার শুরুতেই ছন্দপতন—প্রথম বলেই সাজঘরে ফিরলেন তিনি, অর্থাৎ গোল্ডেন ডাক!

শনিবার রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে নামেন সাকিব। কিন্তু সপ্তম ব্যাটার হিসেবে নেমে আহমেদ ড্যানিয়েলের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান তিনি।

বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স তোলে ১৪৯ রান ৮ উইকেটে। সর্বোচ্চ ৬০ রান করেন ফখর জামান। ওপেনার মোহাম্মদ নাইম করেন ২২ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পেশোয়ার জালমি। ৭ ওভার শেষে ৫৩ রানে হারায় ৫ উইকেট।

বল হাতে অবশ্য কিছুটা নিয়ন্ত্রিত ছিলেন সাকিব। ১ ওভারে দেন মাত্র ৫ রান, যদিও কোনও উইকেট পাননি।

অসাধারণ প্রত্যাবর্তনের আশায় থাকা ভক্তদের হতাশ করলেন সাকিব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত