Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ২৩ অক্টোবর ২০২৫

‘সবকিছু পেছনে ফেলে’— কি করেছিলেন সাকিব?

‘সবকিছু পেছনে ফেলে’— কি করেছিলেন সাকিব?
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান শুধু মাঠেই নয়, ক্যামেরার সামনেও ছিলেন এক সময়। ১২ বছর আগে তিনি ‘সবকিছু পেছনে ফেলে’ নামের একটি চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। কক্সবাজারে টানা ১০ দিনব্যাপী শুটিংয়ের পরিকল্পনা থাকলেও মাঝপথেই হঠাৎ সরে দাঁড়ান এ তারকা অলরাউন্ডার। এরপরই থেমে যায় সিনেমাটির কাজ।

ছবিটির পরিচালক রাজিবুল হোসেন জানান, 

অনেক স্বপ্ন নিয়ে ছবিটির শুটিং শুরু করেছিলাম। সাকিব আল হাসান আমাদের সঙ্গে ক্যামেরার সামনে অভিনয় করেছিলেন। ক্ল্যাপস্টিক, প্রফেশনাল রেকর্ডিং—সব নিয়ম মেনেই কাজ হয়েছিলো। কিন্তু মাঝপথে তিনি জানিয়ে দিলেন, আর শুটিং করবেন না। এরপর আর কোনোভাবে তাকে রাজি করানো সম্ভব হয়নি।

রাজিবুল বলেন, 

পরবর্তীতে সাকিব দাবি করেন তিনি চলচ্চিত্রে নয়, বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। এতে পুরো প্রজেক্ট অনিশ্চয়তার মুখে পড়ে। শুধু আমি নই, পুরো টিমই ক্ষতিগ্রস্ত হয়। একজন শিল্পীর প্রতিশ্রুতি না রাখাটা শিল্পের প্রতি অসম্মান বলেই মনে করি।

তবে এ বিতর্কের মধ্যে অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী মেঘলা মুক্তা, যিনি ছবিটিতে অভিনয় করেছিলেন। গণমাধ্যমকে তিনি বলেন, আমরা জানতাম আমরা চলচ্চিত্রে কাজ করছি। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলাম। কক্সবাজারে আমরা একটি গানের শুটিংও করেছিলাম, যেখানে সাকিব আল হাসানও অংশ নিয়েছিলেন। পরে হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়, কেন হলো তা আমরা কেউই জানি না।

সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করেন, সাকিব মূলত একটি বিজ্ঞাপনের শুটিং করেছিলেন, সিনেমার নয়। তবে মেঘলা মুক্তা ও পরিচালক রাজিবুল হোসেনের বক্তব্যে স্পষ্ট, প্রকল্পটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র হিসেবেই শুরু হয়েছিলো।

নির্মাতা রাজিবুল আরও বলেন, আমি চাইলে সাকিবকে বাদ দিয়েও ছবিটি শেষ করতে পারতাম। কিন্তু আমি বিশ্বাস করি, একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না। তাই ছবিটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম।

১২ বছর আগের সে অদ্ভুত অধ্যায় আবারও আলোচনায় এসেছে সম্প্রতি, যখন সাকিবের এক পুরনো ভিডিও ও ছবির অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকের প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকাকে নিয়ে শুরু হওয়া সে চলচ্চিত্রের গল্প- ‘সবকিছু পেছনে ফেলে’ যদি শেষ হতো, কেমন হতো আজকের মূল্যায়ন?

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প