Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ৭ জানুয়ারি ২০২৬

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ রিধিমা পাঠক

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ রিধিমা পাঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাইক্রোফোন হাতে মাঠে কাজ করার কথা ছিলো ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। তবে বাংলাদেশে আসার আগেই তার সে অধ্যায় শেষ হয়ে গেছে। তাকে বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ দিয়েছে আয়োজকরা।

এবারের বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে নতুনত্ব আনার উদ্যোগ নেয় বিসিবি ও বিপিএল কর্তৃপক্ষ। সে পরিকল্পনার অংশ হিসেবে কয়েকজন আন্তর্জাতিক মুখকে যুক্ত করা হয়। পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপিকা জয়নব আব্বাস ইতোমধ্যে বাংলাদেশে এসেছেন। তবে তিনি শিগগিরই দেশে ফিরে যাচ্ছেন। ফলে ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থাপনা করার কথা ছিলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তার বাংলাদেশ সফরই বাতিল করা হয়।

এদিকে এবারের বিপিএলের ধারাভাষ্য প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো বিশ্বখ্যাত সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা, যা টুর্নামেন্টে বাড়তি আকর্ষণ যোগ করেছে।

রিধিমা পাঠকের বাদ পড়ার পেছনে সাম্প্রতিক বাংলাদেশ-ভারত ক্রিকেট উত্তেজনার প্রভাব রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনাটি এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে। 

গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। পরে বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতাও বাংলাদেশি এ পেসারকে দল থেকে সরিয়ে দেয়।

এ সিদ্ধান্তের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের উত্তেজনা আরও বেড়ে যায়। নিরাপত্তা ও রাজনৈতিক কারণে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে বিসিবিকে এক চিঠির মাধ্যমে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। একই সঙ্গে বাংলাদেশ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিও জানিয়েছে।

এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এসব ঘটনার ধারাবাহিক উত্তাপের প্রভাবই শেষ পর্যন্ত বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের বাদ পড়ার ঘটনায় প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা এখনও দেয়া হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা